West Bengal Election 2021

West Bengal Election 2021: বাবুল সুপ্রিয় এবং পায়েল সরকারের সমর্থনে রোড-শো করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।

UNN/Bijan Banerjee : সোমবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার চুঁচুড়ার জনসভা বাতিল হয়। এর আগে নাড্ডার শ্রীরামপুরে জনসভা ছিল, সেটিও বাতিল হয়। সোমবার বিজেপি প্রার্থী তথা সাংসদ লকেট চ্যাটার্জির সমর্থনে জনসভা করার কথা ছিল, কিন্তু বিজেপি নেতৃত্বের তরফে দাবি করা হয়, দিল্লিতে জরুরি কাজের জন্য জনসভায় উপস্থিত থাকতে পারেননি বিজেপি সভাপতি। ​সোমবার টালিগঞ্জে বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় এবং পায়েল সরকারের সমর্থনে রোড-শো করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। রোড-শো শেষে শ্রীরামপুর এবং চুঁচুড়ায় জনসভা করার কথা ছিল নাড্ডার। শ্রীরামপুর, চাঁপদানি, চণ্ডীতলা, চুঁচুড়া, উত্তরপাড়ার বিজেপি প্রার্থীদের সমর্থনে সভা করার কথা ছিল তাঁর। সভা শুরুর নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও জে পি নাড্ডা সভায় উপস্থিত না হওয়ায় শ্রীরামপুরের বিজেপির জেলা সভাপতি ঘোষণা করেন, নাড্ডা ফোনে অথবা অডিও বার্তায় বক্তব্য রাখবেন। এই ঘোষণার পরই সভা থেকে বিজেপি কর্মী সমর্থকরা বেরিয়ে যেতে শুরু করেন। পরপর দুটি জনসভা বাতিল প্রসঙ্গে বিরোধীদের কটাক্ষ, সভায় লোক না হওয়ায় বিজেপির সর্বভারতীয় সভাপতি কাজের অজুহাত দেখিয়ে দিল্লি পালিয়েছেন।

×
Date : 05 April 2021 Posted By : EDITOR
West Bengal Election 2021: বাবুল সুপ্রিয় এবং পায়েল সরকারের সমর্থনে রোড-শো করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।
News Image

UNN/Bijan Banerjee : সোমবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার চুঁচুড়ার জনসভা বাতিল হয়। এর আগে নাড্ডার শ্রীরামপুরে জনসভা ছিল, সেটিও বাতিল হয়। সোমবার বিজেপি প্রার্থী তথা সাংসদ লকেট চ্যাটার্জির সমর্থনে জনসভা করার কথা ছিল, কিন্তু বিজেপি নেতৃত্বের তরফে দাবি করা হয়, দিল্লিতে জরুরি কাজের জন্য জনসভায় উপস্থিত থাকতে পারেননি বিজেপি সভাপতি। ​সোমবার টালিগঞ্জে বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় এবং পায়েল সরকারের সমর্থনে রোড-শো করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। রোড-শো শেষে শ্রীরামপুর এবং চুঁচুড়ায় জনসভা করার কথা ছিল নাড্ডার। শ্রীরামপুর, চাঁপদানি, চণ্ডীতলা, চুঁচুড়া, উত্তরপাড়ার বিজেপি প্রার্থীদের সমর্থনে সভা করার কথা ছিল তাঁর। সভা শুরুর নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও জে পি নাড্ডা সভায় উপস্থিত না হওয়ায় শ্রীরামপুরের বিজেপির জেলা সভাপতি ঘোষণা করেন, নাড্ডা ফোনে অথবা অডিও বার্তায় বক্তব্য রাখবেন। এই ঘোষণার পরই সভা থেকে বিজেপি কর্মী সমর্থকরা বেরিয়ে যেতে শুরু করেন। পরপর দুটি জনসভা বাতিল প্রসঙ্গে বিরোধীদের কটাক্ষ, সভায় লোক না হওয়ায় বিজেপির সর্বভারতীয় সভাপতি কাজের অজুহাত দেখিয়ে দিল্লি পালিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

दुनिया की सबसे बड़ी तेल कंपनी अरामको पर हूती विद्रोहियों का बड़ा हमला

📰 Generate e-Paper Clip दुनिया की सबसे बड़ी तेल कंपनी अरामको पर हूती विद्रोहियों का बड़ा हमला,  रूस-चीन कर रहे युद्धविराम की कोशिश रियाद। सऊदी अरब में विश्व की सबसे बड़ी तेल कंपनी अरामको के दाहरान स्थित मुख्यालय पर मंगलवार देर रात हुए हूती के बैलेस्टिक मिसाइल हमले में उसे भारी नुकसान हुआ है। हमले […]

Bharat D2C Conclave 2026 Brings 180+ Founders, Investors and Policymakers Together

📰 Generate e-Paper Clip Bharat D2C Conclave 2026 Bharat D2C Conclave 2026 Brings 180+ Founders, Investors and Policymakers Together Founders and Policy Makers Share One Room as Bharat D2C Conclave 2026 Sets the Agenda for India’s Consumer Brands D2C Industry Association (D2CIA) brings founders, investors and policy makers together in New Delhi; announces its Mumbai […]